ইংলিশ চ্যানেলে রুশ জাহাজ আটক করলো ফ্রান্স

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮

ইংলিশ চ্যানেলে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবাগ যাওয়ার একটি রুশ জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। ফরাসি কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আলোকে জাহাজটি আটকের পর উত্তরাঞ্চলীয় বন্দর বুলোন-সুর-মেরতে পাঠানো হয়েছে।

শনিবার সকালে ফ্রান্সের সমুদ্র পুলিশ জাহাজটি আটকের কথা জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন এই খবর জানা গেলো।

এক ফরাসি কর্মকর্তা বলেন, ১২৭ মিটার দীর্ঘ রুশ কার্গো জাহাজটির নাম ‘বাল্টিক লিডার’। এটি গাড়ি বহন করছিল। শুক্রবার মধ্যরাতে ইংলিশ চ্যানেলে ফ্রান্সের নৌবাহিনী এটিকে আটক করে।

ওই কর্মকর্তা আরও বলেন, ফ্রান্স সরকারের অনুরোধে এটিকে ফরাসি বন্দরে নেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে মস্কোর বিরুদ্ধে জারি নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি কোম্পানির পণ্য এটি পরিবহন করছিল। জাহাজটিতে তল্লাশী চলছে।

তিনি আরও জানান, বাল্টিক লিডারের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, জাহাজ আটকের বিষয়ে রাশিয়ায় নিযুক্ত ফরাসি দূতাবাসের কাছে ব্যাখ্যা চেয়েছে মস্কো।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম