রুশ বাহিনীকে বিভ্রান্ত করতে সড়কের সংকেত মুছে দিচ্ছে ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৬

ইউক্রেনের পথে পথে থাকা দিক নির্দেশনার চিহ্ন মুছে দিচ্ছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি। এতে শহরের ভেতরে রুশ সেনারা চরম বিপাকে পড়বে বলে জানিয়েছে।

ইউক্রেনীয় প্রতিষ্ঠান উক্রভটোড তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘শত্রুদের যোগাযোগে দুর্বলতা রয়েছে। তারা ভূখণ্ডে সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন তাদের নরকে যেতে সাহয্য করি’।

সড়কের দিক নির্দেশনা দেখে যেন রুশ বাহিনী কিয়েভে ঢুকে আক্রমণ না করতে পারে সেজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পথের চিহ্ন না থাকায় বিভ্রান্ত হয়ে পড়বে রাশিয়ান যোদ্ধরা।

ইতোমধ্যে রুশ বাহিনী রাজধানীর আশপাশের শহরগুলোতে প্রবেশ করেছে। এছাড়া কিয়েভের আশপাশে  ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত। রুশ অভিযানের চতুর্থ দিনেও রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম