ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে চলছে তীব্র লড়াই

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৯

ইউক্রেনে সর্বাত্মক অভিযানের চতুর্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশে করেছে রুশ বাহিনী। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সেনাদের সঙ্গে ভারী লড়াই চলছে শত্রুদের।

নিরাপত্তার স্বার্থে শহরে বসবাসরত ১০ লাখ ৪০ হাজার বাসিন্দাকে ঘরের গোপন জায়গায় অবস্থানের নির্দেশ দিয়েছে আঞ্চলিক প্রশাসন। আন্তর্জাতিক সংবাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে রুশ সেনাদের প্রতিহতে পথে পথে অব্স্থান করছে ইউক্রেনের সেনারা।

শুধু খারকিভ নয় রবিবার ভোরের দিকে কিয়েভের বেশ কয়েকটি ভবনে হামলার ঘটনা ঘটেছে। কিয়েভকে সামনে রেখে রুশ বাহিনী চারদিক থেকে অগ্রসরের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে, আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা দখল করেছে। আকারে ছোট হলেও এই শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি তাদের লাইভ কাভারেজে এই তথ্য জানিয়েছে।

এই শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। এই নদী থেকে ক্রিমিয়া উপত্যকায় সরাসরি পানি যায়।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম