ইউক্রেনের জন্য পরবর্তী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। দেশজুড়ে রুশ সেনা অভিযানের মধ্যে এমন কথা জানান জেলেনস্কি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ আগ্রাসনের সময় জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র।

জনসন জানান, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা পাঠানো নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা করা হবে।

এছাড়াও দুই নেতা নিবিড় যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে রবিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত কয়েক বছর ধরে চলতে পারে। এমনকি এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক