ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বারদিয়ানস্ক পুরোপুরি দখলের নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। বিষয়টি জানিয়েছে সেখানকার ইউক্রেনের আঞ্চলিক মেয়র আলেকজান্ডার সুভিডলো।
তার আগে রুশ সেনারা রবিবার ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটির কেন্দ্রবিন্দুতে ঢুকে পড়ে। ইউক্রেনের যোদ্ধরা প্রতিরোধ গড়ে তুললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রবল হামলার মুখে পিছু সড়ে যায় তারা। একপর্যায়ে শহরটিকে অবরুদ্ধ করে ফেলে। এরপরই ঘোষণা দিয়ে জানিয়েছে বারদিয়ানস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
ফেসবুকে বিবৃতিতে মেয়র বলেন, রাশিয়া সেনারা আমাদের জানিয়েছে যে সব প্রশাসনিক ভবন তাদের নিয়ন্ত্রণে এবং তারা নির্বাহী কমিটির ভবনও দখলে নিচ্ছে।
যদিও সশস্ত্র সদস্যদের এই প্রস্তাবটি আমি অগ্রহণযোগ্য বলে মনে করছি। কৃষ্ণ সাগরের তীরবর্তী শহরটিতে ছোট একটি নৌ ঘাঁটি রয়েছে। দেশটিতে প্রায় ১ লাখ ইউক্রেনীয় বসবাস করে। সূত্র: বিবিসি









