৫ হাজারের বেশি রুশ সেনা নিহত: দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩২

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছেন, রুশ হামলার প্রথম চার দিনে রাশিয়ার সেনাবাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এখন পর্যন্ত রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ১৯ ট্যাংক, ২৯ যুদ্ধবিমান, ২৯ হেলিকপ্টার এবং ৮১৬টি সামরিক পরিবহন বিমান ধ্বংস করেছে।

বিবিসি’র পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর প্রথম থেকেই রুশ বাহিনীকে ব্যাপক হতাহতের মধ্যে পড়তে হয়েছে।

ইউক্রেনে আক্রমণ শুরুর পর প্রথম তিন দিন নিজেদের বাহিনীর হতাহতের কোনও তথ্য জানায়নি রাশিয়া। তবে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও নির্দিষ্ট সংখ্যা জানায়নি মস্কো।

এদিকে, জাতিসংঘের পর্যবেক্ষকরা জানান, প্রথম দিনের লড়াইয়ে অন্তত ৯৪ জন বেসামরিক নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম