ইউক্রেন-রাশিয়া আলোচনা শুরু

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫

যুদ্ধ থামাতে বেলারুশ সীমান্তে আলোচনা শুরু করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক সোমবার এক টেক্সট বার্তায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানায় আলোচনায় তাদের লক্ষ্য হলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার।

আলোচনায় ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার রুশ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেন, এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তাতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা সম্ভব হবে। রুশ আলোচক মেডিনস্কি জানান, তারা আশা করছেন স্থানীয় সময় বেলা ১২টার দিকে আলোচনা শুরু হবে।

আলোচনায় বসলেও এ থেকে খুব বেশি প্রত্যাশা করছেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ থামানোর কোনও চেষ্টা করেননি বলে কেউ যেন দোষারোপ করতে না পারে সেই কারণেই আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

তবে বৈঠক শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নকে অবিলম্বে ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার দাবি জানান তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম