কিয়েভের বাসিন্দাদের শহর ছাড়ার আহ্বান রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৪

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টেলিভিশন দেওয়া এক ভাষণে ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ইগর কোনাশেনকভ। তিনি বলেন, ‘আমরা কিয়েভের বাসিন্দাদের একটি নির্দিষ্ট রাস্তা ধরে শহর ছেড়ে যাওয়ার আবেদন করছি, যাতে আমরা নিরাপদ পথের গ্যারান্টি দিতে পারি। আমি আবারও বলতে চাই যে রাশিয়ান সেনারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে।’

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছেন, রুশ হামলার প্রথম চার দিনে রাশিয়ার সেনাবাহিনীর ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ১৯ ট্যাংক, ২৯ যুদ্ধবিমান, ২৯ হেলিকপ্টার এবং ৮১৬টি সামরিক পরিবহন বিমান ধ্বংস করেছে। তবে বিবিসি’র পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের এমন দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম