পারমাণবিক সতর্কতার জন্য যুক্তরাজ্যকে দায়ী করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যদের মন্তব্যের পরই ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে রুশ অভিযান নিয়ে ন্যাটো এবং মস্কোর সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করা হয়েছে।

তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের ঠিক কোন মন্তব্যের বিরোধিতা রাশিয়া করছে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। রবিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া যদি না থামে তাহলে অন্য রাষ্ট্রও হুমকির মুখে পড়বে আর এটা ন্যাটোর সঙ্গে সংঘাতে শেষ হতে পারে।’

সোমবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘বিভিন্ন পর্যায়ের নানা প্রতিনিধিরা বিবাদ কিংবা ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘাত এবং সংঘর্ষের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। আমরা বিশ্বাস করি এই ধরনের মন্তব্য চরম অগ্রহণযোগ্য। আমি এসব মন্তব্যকারীর নাম উল্লেখ করতে চাই না, যদিও তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।’

রবিবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট যদি ইউক্রেনে না থামেন তাহলে রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাত হতে পারে। তিনি বলেন, ‘এটা হবে ইউরোপের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিষয়ে দীর্ঘ-মেয়াদি সংঘাত’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পশ্চিমাদের আগ্রাসী বক্তব্যের জেরে মস্কোর পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম