ইইউতে যোগদানের আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষর ইউক্রেনের প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৩

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে যোগদানের আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এ আবেদনে স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি নিজেই তার এ সংক্রান্ত আবেদনে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি জানিয়েছে, জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নকে একটি বিশেষ পদ্ধতির আওতায় অবিলম্বে ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়ার আগ্রাসন থেকে তার দেশকে রক্ষা করা যায়।

আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষরের আগে এক ভিডিও বার্তায় ৪৪ বছরের জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে সব ইউরোপীয়ানদের সঙ্গে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমতায় থাকা। আমি নিশ্চিত এটাই ন্যায্য এবং এটা সম্ভব।’

জেলেনস্কি জানান, মস্কোর আগ্রাসনের চার দিনে ১৬ শিশু নিহত হয়েছে এবং আরও ৪৫ জন আহত হয়েছে। ইউক্রেনের প্রতিরোধকামী জনতাকে তিনি বীর হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা পৃথিবীকে দেখিয়েছে তারা কারা। আর রাশিয়া দেখিয়েছে তারা কী হয়ে উঠেছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম