আলোচনা শেষে নিজ নিজ দেশে ফিরছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪১

যুদ্ধ থামাতে সোমবার বেলারুশ সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্য শুরু হওয়া আলোচনা শেষ হয়েছে। বৈঠক শেষে পরামর্শের জন্য উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

মিখাইল পোডোলিয়াক বলেন, ‘ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধি দল প্রথম দফা আলোচনায় বসেছে। তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধাবস্থা থামানো নিয়ে আলোচনা করা। উভয় পক্ষ পরামর্শের জন্য তাদের রাজধানীতে ফিরছে। আরেক দফা আলোচনার কথা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।‌‌’

রয়টার্স জানিয়েছে, আলোচনায় ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ প্রকাশ করেছে রাশিয়া। রুশ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তাতে উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা সম্ভব হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কি অবশ্য আগেই বলেছেন, আলোচনায় বসলেও তার দেশ এ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করছে না।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস