ইউক্রেনে রুশ যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে আন্তর্জাতিক আদালত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ১১:৫১আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:১২

ইউক্রেনে চলতে থাকা রুশ আগ্রাসন ঘিরে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর। তিনি বলেছেন, এই যুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে।

আইসিসি প্রসিকিউটর করিম এ এ খান সোমবার বলেন, এই তদন্তে ইউক্রেনের যেকোনও এলাকায় যুদ্ধরত যেকোনও পক্ষের সংগঠিত অপরাধ খতিয়ে দেখা হবে। তিনি জানান, তার কার্যালয় যত দ্রুত সম্ভব এই তদন্ত শুরু করবে।

রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন চালানো শুরু করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই তদন্ত শুরুর সিদ্ধান্ত এসেছে।

করিম এ এ খান এক বিবৃতিতে বলেন, ‘আমি আশ্বস্ত যে ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ উভয়ই ঘটেছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে।’

২০০২ সালে প্রতিষ্ঠিত হেগ ভিত্তিক আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত এবং বিচার করে থাকে।

গত সপ্তাহে করিম এ এ খান যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেন, ইউক্রেনে কার্যক্রম চালানোর ক্ষমতা তার কার্যালয়ে রয়েছে। কারণ ২০১৫ সালে ইউক্রেন সরকার আইসিসি’কে স্বীকৃতি দেয়। যদিও এই আদালত প্রতিষ্ঠা হয় যে রোম চুক্তির মাধ্যমে সেই চুক্তিকে প্রাথমিকভাবে সই করেনি ইউক্রেন।

সোমবার এক বিবৃতিতে করিম খান বলেন, ‘আমি ইউক্রেনের মাটিতে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো এবং আবারও ধৈর্য্য ধারণ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি।’

সূত্র: আল জাজিরা

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম