তুর্কি প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল নিষিদ্ধ করলো তুরস্ক

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ১৬:৫২আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬:৫৩

ভূমধ্যসাগরের সঙ্গে কৃষ্ণ সাগরের সংযোগ স্থাপনকারী তুরস্কের দুই প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের উত্তেজনা কমাতে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আঙ্কারার এই পদক্ষেপের প্রতি সম্মান প্রদর্শন করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তুরস্কের দুই প্রণালী বসফরাস ও দার্দানেলিস কৃষ্ণ সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। ১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশনের অধীনে এই দুই প্রণালীর ওপর আঙ্কারার নিয়ন্ত্রণ রয়েছে। যুদ্ধের সময় বা হুমকির সম্মুখীন হলে প্রণালী দুটিতে যুদ্ধজাহাজের চলাচল সীমিত করার ক্ষমতা রয়েছে তুরস্কের।

বহুল আলোচিত এই মন্ট্রেক্স কনভেনশন বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পরই থেকে তার দেশ তুরস্কের দুই প্রণালী ব্যবহার করে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ চলাচলের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিল।

রয়টার্স জানিয়েছে, তুরস্কের নতুন পদক্ষেপের অর্থ হলো, দেশটি তার পানিসীমা ব্যবহার করে রুশ যুদ্ধজাহাজকে কৃষ্ণ সাগরে প্রবেশের অনুমতি দেবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজের চলাচল নিষিদ্ধ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম