পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করছে ইউক্রেন: অভিযোগ রাশিয়ার

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ১৮:০১আপডেট : ০১ মার্চ ২০২২, ২৩:২৭

ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার চেষ্টার অভিযোগ করেছে রাশিয়া। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে যুক্ত হয়ে এমন অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। এটি একটি ‘সত্যিকারের বিপদ’, যার জন্য রাশিয়ার প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন রয়েছে।

নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে দেওয়া ভিডিও ভাষণে সের্গেই ল্যাভরভ বলেন, ‘কিয়েভের কর্তৃপক্ষ তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনার নিয়ে বিপজ্জনক খেলা শুরু করেছে। এর মধ্য দিয়ে জেলেনস্কির শাসন প্রতিবেশী দেশগুলোর এবং সাধারণভাবে আন্তর্জাতিক নিরাপত্তার বিপদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে।’

তিনি বলেন, ‘ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত পারমাণবিক প্রযুক্তি এবং এই ধরনের অস্ত্র সরবরাহের সুযোগ রয়েছে। আমরা এই প্রকৃত বিপদের প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হতে পারি না।’

ওয়াশিংটনকে ইউরোপ থেকে তার পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়ারও আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম