আরও ড্রোন দেবে তুরস্ক: ইউক্রেন

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ১৮:১৯আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:৩০

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, তার দেশকে আরও ড্রোন দেবে তুরস্ক। বুধবার এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওলেক্সি রেজনিকভ বলেন, বিদেশ থেকে স্টিংগার এবং জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তুর্কি ড্রোনের আরেকটি চালান পাবে ইউক্রেন।

রুশ আগ্রাসন প্রতিহত করতে এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে বিদ্যমান সংঘাতে অনেকেই নজর রাখছেন তুর্কি ড্রোনের দিকে। আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল এই ড্রোন।

বায়কার ডিফেন্স নামের একটি তুর্কি প্রতিষ্ঠান তৈরি করে বায়রাখতার টিবি-২ ড্রোন। এটির ব্যাপক চাহিদা আছে। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত অনেক বায়রাখতার টিবি-২ অস্ত্রবাহী ড্রোন কিনেছে কিয়েভ। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। এগুলো অত্যন্ত কার্যকর বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম