ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ১৯:০১আপডেট : ০২ মার্চ ২০২২, ১৯:০১

ইউরোপে প্রাকৃতি গ্যাসের দাম রেকর্ড মাত্রায় বেড়েছে। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের ঘটনায় সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে বিক্রেতাদের আশঙ্কার মধ্যে এই মূল্যবৃদ্ধি ঘটলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবারের তুলনায় বুধবার প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৬০ শতাংশ। শুক্রবারের তুলনায় এখন দ্বিগুণ। বুধবার প্রতি মেগাওয়াট ঘণ্টার দাম ছিল ১৯৪ ইউরো (২১৫ ডলার)।

ইন্ডিপেন্ডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসেস-এর বাজার বিশ্লেষক আলেক্স ফ্রোলে’র মতে, ইউরোপে রাশিয়ার পাইপলাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। কিন্তু আগামী দিনে কী ঘটবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে ।

তিনি জানান, যুক্তরাজ্য রাশিয়ার মালিকানাধীন জাহাজকে তাদের বন্দরে নোঙর করতে দেবে না। এতে রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। যুক্তরাজ্যের গ্যাস চাহিদার ২-৪ শতাংশ আসে রাশিয়া থেকে।

আলেক্স ফ্রোলে বলেন, ইউরোপের অন্যান্য দেশ যুক্তরাজ্যের মতো রাশিয়ার জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

২০১৯ সালের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন ৪০ শতাংশের বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়ার কাছ থেকে আমদানি করেছিল।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী