পুতিনের সঙ্গে কথা বলুন: পোপকে ইউক্রেন

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ২০:৩৭আপডেট : ০২ মার্চ ২০২২, ২০:৩৭

একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এই আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য একটি মানবিক করিডোর প্রতিষ্ঠা করতে চায় ইউক্রেন। বিষয়টি নিয়ে কথা বলতে পোপ ফ্রান্সিসের দৃষ্টি আকর্ষণ করেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী।

এদিকে রাশিয়া ইউক্রেনকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রুশ আগ্রাসনের সপ্তম দিনে এক ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন, এর ইতিহাস এবং জনগণকে মুছে ফেলার লক্ষ্যে কাজ করছে রাশিয়া। দেশটির বাহিনীকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

রুশ আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা দুনিয়ার প্রতিক্রিয়া যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনারা কি দেখতে পাচ্ছেন না কী ঘটছে? নাৎসিবাদের জন্ম হয় নীরবতার মধ্যে। তাই বেসামরিকদের হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন, ইউক্রেনীয়দের হত্যা সম্পর্কে আওয়াজ তুলুন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম