ইউক্রেনের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাত্রা রুশ প্রতিনিধি দলের

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ২১:৪১আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:৪৬

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বুধবার দ্বিতীয় দফা বৈঠকে বসছে দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বেলারুশিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৈঠকে অংশ নিতে রাশিয়ার একটি প্রতিনিধি দল এরইমধ্যে যাত্রা শুরু করেছে।

বিদ্যমান সংঘাত থেকে উত্তরণে গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনায় বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেন-বেলারুশ সীমান্তে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরামর্শের জন্য উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যান। এর ধারাবাহিকতায় বুধবার দ্বিতীয় দফায় আলোচনায় বসছেন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

এ দফার আলোচনাতেও আগের প্রতিনিধি দলের সদস্যরাই অংশ নেবেন বলে জানিয়েছে ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, দ্বিতীয় দফার বৈঠকটি হবে বেলারুশের বেলারুশ-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায়।

রয়টার্স জানিয়েছে, প্রথম দফার আলোচনায় ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ প্রকাশ করেছে রাশিয়া। রুশ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তাতে উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা সম্ভব হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক