বেসামরিক হত্যায় ন্যাটোরও দায় রয়েছে: ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৮:২২আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:৩৮

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করায় বেসামরিক মৃত্যুর জন্য আংশিক দায় রয়েছে ন্যাটোর। বৃহস্পতিবার বিবিসি রেডিও ফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেনে ওলহা স্টেফানিশিনা।

তিনি বলেন, এই সিদ্ধান্ত না নেওয়ায় বেসামরিক জনগণ ও শিশুর মৃত্যু হবে জেনেও এই সিদ্ধান্ত গ্রহণ না করা অমানবিক।

ওলহা স্টেফানিশিনা বলেন, মাত্র গতকাল জন্ম নেওয়া দুটি শিশুর মা ও বাবাসহ বেসামরিক নাগরিকদের রক্ত শুধু রাশিয়ানদের হাতে লেগে আছে এমন না।

কূটনৈতিক ভাষা ব্যবহার না করার জন্য ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেন সাক্ষাৎকারে। তিনি জানান, তিনি একটি বোমা শেল্টার থেকে কথা বলছেন।

ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো নো ফ্লাই জোন ঘোষণা করতে প্রত্যাখ্যান করেছে। তাদের আশঙ্কা এতে করে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার বিমান বাহিনীকে সরাসরি সংঘাতে লিপ্ত হতে উসকানি দেবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম