মিনস্কে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়া-বেলারুশকে মার্কিন হুমকি

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২২, ২৩:৪২আপডেট : ০৩ মার্চ ২০২২, ২৩:৫৮

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মিনস্ক ও মস্কোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ বৈঠক থেকে সতর্কবার্তা দেয় দেশটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য প্রতিবেশি মিত্র বেলারুশকে ব্যবহার করেছে মস্কো। এ অবস্থায় বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন না করতে দুই দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলো যুক্তরাষ্ট্র।

মার্কিন দূত অ্যাড ফ্রান্সেস ম্যাকেরনান সম্মেলনে বলেন, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মোতায়েন হবে বিপজ্জনক এবং উসকানিমূলক। এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। আমরা বেলারুশকে রাশিয়ার পারমাণবিক হুমকি ও ভয় দেখানোর নীতি প্রত্যাখানের আহ্বান জানাচ্ছি।

এর আগে মস্কোর বিরুদ্ধে 'সব মূল নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন'-এর অভিযাগ আনে কিয়েভ। সম্প্রতি পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছে বেলারুশের জনগণ। গণভোটে বেলারুশের জনগণের রায়কে ‘খুব বিপজ্জনক’ আখ্যা দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি, বেলারুশের পরমাণু শক্তির পক্ষে রায় দেওয়ার অর্থ আমরা জানি। এর অর্থ হচ্ছে, রাশিয়া বেলারুশে পরমাণু অস্ত্র রাখবে। আর তা খুবই বিপজ্জনক পথ।

বেলারুশ থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের  প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইউক্রেনে হামলার জন্য বেলারুশকে মঞ্চ হিসেবে ব্যববহার করছে মস্কো।

সূত্র: রয়টার্স।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম