পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন: জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন বাইডেন

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ০৯:৪২আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩:২৭

ইউক্রেনের বৃহ্ত্তম জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানতে চান মার্কিন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউজ।

ওই এলাকায় অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধে রাশিয়াকে আহ্বান জানান বাইডেন। একইসঙ্গে দমকলকর্মী এবং জরুরি বিভাগের কর্মীদের সেখানে প্রবেশ দিতে অনুরোধ জানান। বিবৃতিতে আরও বলা হয়েছে, পারমাণবিক নিরাপত্তার জন্য মার্কিন জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন জো বাইডেন। বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা হোয়াইট হাউজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সেনারা চারদিক থেকে গুলি চালাচ্ছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছে, গোলাবর্ষণের কারণেই প্লান্টে আগুন লেগেছে।

তিনি টুইটারে বলেন, রাশিয়ানদের অবিলম্বে যুদ্ধবিরতিতে যেতে হবে। সেখানে একটি নিরাপত্তা বলয় স্থান করতে হবে। অগ্নিকাণ্ডে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের একদিন আগে আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থা (আইএইএ) জানায়, দেশটির পারমাণবিক সুরক্ষা বজায় রাখতে ইউক্রেন এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে তারা।

সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী