বিদ্যুৎকেন্দ্রে হামলায় বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জেলেনস্কির

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ১০:১৫আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩:২৭

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনীর হামলার পর বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউরোপে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে।

এই হামলার রাশিয়াকে অভিযুক্ত করে শুক্রবার তিনি বলেন, 'জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্টের চুল্লিতে আঘাত হানে রুশ সেনারা। রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায় বলেও অভিযোগ তার'।

তিনি আরও বলেন, 'ইউরোপীয়রা দয়া করে জেগে উঠুন। আপনার রাজনীতিবিদদের বলুন, রুশ বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে গুলি চালিয়েছে'।

এ ঘটনার পরপরই তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইইউ, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। একইসঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন জেলেনস্কি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সেনারা চারদিক থেকে গুলি চালাচ্ছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছে, গোলাবর্ষণের কারণেই প্লান্টে আগুন লেগেছে। হামলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান