পারমাণবিক চুল্লির কোনও ক্ষতি হয়নি: ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ১৭:৪১আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭:৪১

রুশ বাহিনীর হামলায় আগুন ধরে যাওয়া ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শণ করেছে দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক দফতর। শুক্রবার পরিদর্শন শেষে দফতর কর্তৃপক্ষ জানিয়েছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কোনও তেজষ্ক্রিয়তা বিকিরণ শনাক্ত হয়নি।

ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক দফতরের বিবৃতিতে বলা হয়, ‘বিকিরণ পরিস্থিতির কোনও পরিবর্তন শনাক্ত করা যায়নি।’

এর আগে রাতভর বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালায় রুশ বাহিনী। এতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির একটি অংশে আগুন ধরে যায়। স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ। পরে ইউক্রেন জানায় জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী।  

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়া। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর জন্য আহবান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। হামলার ঘটনায় মস্কোর কঠোর নিন্দা জানিয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম