রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ইউক্রেনের

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ২৩:১৯আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩:১৯

রুশ সেনারা নারী ধর্ষণ করছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এছাড়া তিনি আগ্রাসন চালানোয় মস্কোকে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচারের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।

লন্ডনের একটি থিংক ট্যাংক আলোচনায় যুক্ত হয়ে দিমিত্রো কুলেবা বলেন, ‘দুভার্গজনকভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনাদের নারী ধর্ষণের বহু ঘটনা জানা যাচ্ছে।’ তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি গ্রুপ মস্কোর বিচারের জন্য একটি বিশেষ ট্রাইবুনাল গঠনের আহ্বান জানালে এর প্রতি সমর্থন জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

দিমিত্রো কুলেবা বলেন, ‘আন্তর্জাতিক আইনই সভ্যতার একমাত্র উপকরণ যার মাধ্যমে আমরা যাদের কারণে এই যুদ্ধ সম্ভব হয়েছে তাদের বিচারের আওতায় আনতে পারি।’ তিনি বলেন, ‘আমরা এমন শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আন্তর্জাতিক আইন আমাদের পক্ষে আছে আর আশা করি... এটি আমাদের সহায়তায় অবদান রাখতে পারবে।’

গত বুধবার গর্ডন ব্রাউন, সাবেক বিচারক এবং আইন বিশেষজ্ঞরা যৌথ বিবৃতি দিয়ে বিশেষ ট্রাইবুনাল গঠনের আহ্বান জানান। ওই বিবৃতিতে বলা হয়, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত ১৯৪৫ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলার ওপর ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে।’

সূত্র: এএফপি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান