রাশিয়ায় স্যামসাং বিক্রি বন্ধ, ইউক্রেনে সহায়তার প্রতিশ্রুতি

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ০৯:৩৫আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৯:৩৯

ভূ-রাজনৈতিক সমস্যার কারণ দেখিয়ে এবার রাশিয়ায় বিক্রয় স্থগিত করছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি স্যামসাং। রাশিয়ায় মোবাইল ও চিপ চালান বন্ধের ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির স্মার্টফোন রাশিয়ায় ব্যাপক জনপ্রিয়। শাওমি এবং মার্কিন অ্যাপেল ফোন থেকেও দেশটির মানুষের পছন্দের তালিকায় শীর্ষে স্যামসাং ফোন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া তারা বিক্রয় স্থগিতের পাশাপাশি ইউক্রেনে ৬০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা প্রদান করবে।

এর আগে শুক্রবার রাশিয়ায় বিক্রয় স্থগিত, সেবা প্রদান বন্ধ এবং উৎপাদনও বন্ধ করে দেওয়ার কথা জানায় মাইক্রোসফট।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম স্থগিত করে চলছে। মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পশ্চিমাদেশগুলো। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইউক্রেনে সামরিক অভিযান আরও জোরালো করেছে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম