রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রাখার অভিযোগ করেছেন ইউক্রেনের মারিউপোল শহরের ডেপুটি মেয়র সেরহি ওরলভ। শনিবার রুশ কর্মকর্তারা শহরটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বিবিসি-র কাছে এমন অভিযোগ করেন তিনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক জনগণকে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। তবে বিবিসি-র খবরে বলা হয়েছে, শহরটিতে বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সেখানে গোলাগুলির আওয়াজ শোনা গেছে।
মারিউপোল শহরের ডেপুটি মেয়র সেরহি ওরলভ বলেন, ‘রাশিয়ানরা ক্রমাগত আমাদের ওপর বোমাবর্ষণ করছে এবং কামান ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘মারিউপোলে কোনও যুদ্ধবিরতি নেই। বেসামরিক লোকজন পালাতে প্রস্তুত। কিন্তু গোলাগুলির মুখে তারা পালাতে পারছে না।’








