গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রুশ হামলা কমেছে: ব্রিটেন

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ১৯:৩৭আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৯:৩৭

ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় আগের তুলনায় রাশিয়ার বিমান হামলা ও কামানের গোলা বর্ষণ কমেছে। তবে দেশটির দক্ষিণাঞ্চলে আগাচ্ছে। শনিবার এক গোয়েন্দা তথ্য আপডেটে এসব কথা জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার টুইটারে জানায়, গুরুত্বপূর্ণ খারকিভ, চেরনিহিভ ও মারিউপোলে ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়া হয়ত দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মাইকোলাইভের দিকে আগাচ্ছে।  রুশ সেনারা ওডেসার দিকে এগিয়ে যাওয়ার পথে মাইকোলাইভকে ঘিরে ফেলতে চাইছে বাস্তবিক সম্ভাবনা রয়েছে।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রাখার অভিযোগ করেছেন ইউক্রেনের মারিউপোল শহরের ডেপুটি মেয়র সেরহি ওরলভ। শনিবার রুশ কর্মকর্তারা শহরটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বিবিসি-র কাছে এমন অভিযোগ করেন তিনি। বলেন, ‘রাশিয়ানরা ক্রমাগত আমাদের ওপর বোমাবর্ষণ করছে এবং কামান ব্যবহার করছে।’

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের