নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বললো কানাডা

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২২, ১৫:১৫আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫:১৬

অপ্রত্যাশিত নিরাপত্তার কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে কানাডা। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অপ্রত্যাশিত এবং বিনা নোটিশেই অবনতি হতে পারে।

মন্ত্রণালয় এক ভ্রমণ নির্দেশিকায় আরও জানিয়েছে, রাশিয়া থেকে ফ্লাইট একদমই সীমান্ত হয়ে উঠেছে। দেশটিতে দূতাবাসের ক্ষমতা আরও সীমিত হতে পারে।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশের মতো কানাডার জাস্টিন ট্রুডো সরকারও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অভিযানের ব্যাপকতাও বাড়িয়েছে রুশ বাহিনী। যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা বলছে, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে। খারকিভ, চেরনিহিভ এবং মারিউপুলের বেসামরিক জনবহুল এলাকা টার্গেট করে অভিযান চালাচ্ছে। রাশিয়া ১৯৯৯ সালে চেচনিয়া এবং ২০১৬ সালে সিরিয়ায় একই কৌশল অবলম্বন করে বলে অভিযোগ ব্রিটিশ গোয়েন্দাদের।   

সংকট উত্তরণে ইতোমধ্যে ইউক্রেন ও রুশ প্রতিনিধি দল বেলারুশে আলোচনায় বসলেও কোন সমাধানে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় আগামী সোমবার আবারও উভয় পক্ষ বৈঠকে  বসার কথা রয়েছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম