ওডেসাতে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২২, ২২:০৪আপডেট : ০৬ মার্চ ২০২২, ২২:১০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে বোমা বর্ষণের প্রস্তুতি নিচ্ছে। রবিবার তিনি এই সতর্কতার কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তারা ওডেসায় বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। ওডেসা!

তিনি আরও বলেন, রাশিয়ানরা সব সময় ওডেসাতে এসেছে। সব সময় তারা ওডেসার উষ্ণতা অনুভব করেছে। শুধু আন্তরিকতা। আর এখন? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র?

জেলেনস্কি বলেন, এটি হবে যুদ্ধাপরাধ। এটি হবে একটি ঐতিহাসিক অপরাধ।

বিবিসি জানিয়েছে, ওডেসা শহরের বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী অবস্থান করছে। কিন্তু বেশিরভাগ সড়ক এখন শান্ত ও ফাঁকা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

কৃষ্ণ সাগর উপকূলের ঐতিহাসিক বন্দর নগরী ওডেসায় প্রায় দশ লাখ লোকের বসবাস। এটি মলদোভা এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সিসট্রিয়ার সীমান্তের কাছে অবস্থিত।

আক্রমণের পর রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অন্য এলাকার তুলনায় অগ্রগতি অর্জন করেছে।

শহরের ইউরোপীয় সংহতির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মিখাইলো মুশকোভিচ জানান, শহর ছেড়েছেন লক্ষাধিক মানুষ। কিন্তু তারা লড়াইয়ে প্রস্তুত।

তিনি বলেন, যেকোনও সময় হামলা হতে পারে।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান