রাশিয়ার নির্দেশে চলছে ইউক্রেনের সেই পারমাণবিক কেন্দ্র: আইএইএ

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২২, ০১:৫২আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:৫২

নিয়মিত কর্মীরাই ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পরিচালনা করছে। গত শুক্রবার কেন্দ্রটির দখল নেয় রুশ বাহিনী। রবিবার জাতিসংঘের পারমাণবিক কার্যক্রম তদারকি সংস্থা আইএইএ জানিয়েছে, কেন্দ্রটি এখন পরিচালিত হচ্ছে দখলকারী রুশ বাহিনীর কমান্ডারের নির্দেশে। ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য সংস্থাটিকে জানিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানান, রুশ বাহিনী কিছু মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির যোগাযোগ জটিল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমি চরমভাবে উদ্বিগ্ন।’

রাফায়েল গ্রোসি বলেন, ‘বাইরের কোনও হস্তক্ষেপ কিংবা চাপ ছাড়াই ব্যবস্থাপনা এবং কর্মীদের অবশ্যই স্থিতিশীল পরিবেশে তাদের গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করতে দিতে হবে।’

ইউক্রেনের পারমাণবিক কার্যক্রম তদারকি সংস্থা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির কর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যায় পড়ছে তারা। তবে সমস্যা থাকলেও সংস্থাটি নিশ্চিত করেছে কেন্দ্রটির বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম