কিয়েভসহ চার শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২২, ১২:৫০আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৫:০৫

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপুল ও সুমিতে সাময়িক সময়ের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে এসব শহরে মানবিক করিডোর চালু হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্টারফেক্স।

রুশ বাহিনীর হামলায় মারিউপুল ও খারকিভে মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণা করছে। প্রতিনিয়ত গোলাবর্ষণের ফলে ধসে পড়ছে একের পর এক আবাসিক বাড়ি-ঘর। এতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। কিয়েভের পরিস্থিতিও একই রকম।

শহরগুলোকে অনেকটা অবরুদ্ধ করে ফেলেছে রাশিয়ান বাহিনী। পরিস্থিতি বিবেচনায় সোমবার (৭ মার্চ) থেকে শহরগুলোতে মানবিক করিডোর খোলার ঘোষণা বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনী।

এর আগে মারিউপুল ও ভলনোভাখা শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও হামলা অব্যাহত রাখে রাশিয়ান বাহিনী। সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ইউক্রেনকে পাল্টা দায়ী করেছে মস্কো।

সূত্র: এনডিটিভি, আল জাজিরা।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম