ইউক্রেনীয়দের প্রতিরোধ ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২২, ২০:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২২, ২০:৩৮

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধ ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সোমবার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

পশ্চিমা দেশগুলোকে তিনি ‘শান্তির স্বার্থে’ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং রুশ তেলের আমদানি বর্জনের আহ্বান জানান।

আগ্রাসী শক্তির বিরুদ্ধে ভূখণ্ড রক্ষায় ইউক্রেনের জরুরিভিত্তিতে আরও যুদ্ধবিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানান তিনি।

পশ্চিমা নেতাদের সমালোচনা করে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক এবং শিল্প স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিলেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি পশ্চিমা নেতারা।

তার ভাষায়, ‘পশ্চিমা নেতাদের একটি শব্দও প্রতিক্রিয়া দেখাতে আমি শুনিনি। হামলাকারীদের সাহসিকতা দেখে বোঝাই যাচ্ছে, আগের নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয়।’ যারা এই ধরনের অপরাধের আদেশ দেয় এবং পরিচালনা করে তাদের বিচারের আওতায় আনতে একটি ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান জেলেনস্কি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক