ইউক্রেনের বেসামরিকদের সরে যেতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২২, ১২:০১আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২:০১

সংঘাত কবলিত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে এবং মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিতে নিরাপদ পথ তৈরি করতে ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছ জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস এই আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ ও এর সহযোগিরা ইউক্রেনের হাজার হাজার মানুষকে খাদ্য সরবরাহ দিচ্ছে কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্দিষ্ট এলাকায় পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের প্রতি অভিযোগ তুলেছে, বেসামরিকদের নিরাপদে সতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এরইমধ্যে নিরাপদ পথ তৈরির আহ্বান জানালেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।

জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ তুলেছেন মানবিক করিডরে বোমাবর্ষণ করছে রাশিয়া। এছাড়া বেসামরিকদের ইউরোপে সরে যেতে এবং জীবন রক্ষাকারী ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইউক্রেনই নিরাপদ পথ দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিথস জানান, ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে আরও ভালোভাবে মানবিক ত্রাণ তৎপরতা সমন্বয় করতে মস্কোতে একটি টিম পাঠিয়েছে তার কার্যালয়।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম