ইউক্রেনের ৫ শহরে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১১:৫০আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:৫০

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের আরও চারটি শহরের বেসামরিক নাগরিকদের সরে যেতে দিতে আরেক দফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকাল দশটা থেকে কিয়েভ, চেরনিহিভ, সামি, খারকিভ এবং মারিয়োপোল শহরে মানবিক করিডর দেওয়া হবে।

রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান মিখাইল মিজিনেস্তভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়া নিশ্চিত করতে মানবিক করিডর দেওয়া হবে।

তবে মানবিক করিডরের আওতায় থাকা শহরগুলোর বাসিন্দাদের রাশিয়া কিংবা বেলারুশের মধ্য দিয়ে যেতে হবে কিনা তা স্পষ্ট নয়। তবে আগে এই ধরনের শর্ত প্রত্যাখ্যান করে ইউক্রেনের সরকার।

রুশ আগ্রাসন শুরুর পর মানবিক করিডর চালুর পর মঙ্গলবার প্রথমবারের মতো সামি শহর থেকে বেসামরিকদের সফলভাবে সরিয়ে নেওয়ার কথা জানায় ইউক্রেন। তবে মারিয়োপোল শহরের মানবিক করিডরে রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক