রাশিয়াকে আরও ৭-১০ দিন ঠেকিয়ে রাখতে চায় ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১৪:১০আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৮:২০

ইউক্রেনে আগামী সাত থেকে দশ দিন রাশিয়াকে আর কোনও ধরনের বিজয় দাবি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির এক সিনিয়র কর্মকর্তা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিশেঙ্কো দাবি করেন, অন্তত যেকোনও প্রকারে বিজয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এক্ষেত্রে বন্দরনগরী মারিয়োপোল কিংবা রাজধানী কিয়েভ সবচেয়ে পছন্দের লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এক ফেসবুক পোস্টে ভাদিম ডেনিশেঙ্কো লিখেছেন, ‘চূড়ান্ত আলোচনায় বাধ্য হওয়ার আগে তাদের অন্তত কিছু বিজয় দরকার। সেই কারণে আমাদের কাজ হলো আগামী ৭-১০ দিন টিকে থাকা।’

রাশিয়া জানিয়েছে, রাজধানী কিয়েভসহ পাঁচটি শহর থেকে বুধবার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডর দেওয়া হবে। তবে এগুলোর মধ্যে কেবল সচল রয়েছে সামি শহরের করিডর। মঙ্গলবার থেকে এই শহরের মানবিক করিডর সচল রয়েছে।

মস্কো ও কিয়েভের মধ্যে এই বিষয়ে সমঝোতা হওয়ার পর সামি শহর থেকে মঙ্গলবার প্রায় পাঁচ হাজার মানুষ বেরিয়ে যায়। সামির আঞ্চলিক গভর্নর দিমিত্রো ঝিভিটস্কি জানান, প্রায় এক হাজার গাড়ি বেসামরিকদের নিয়ে পোলতাভা শহরের দিকে চলে যায়। বুধবারও এই করিডর সক্রিয় থাকবে বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম