নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনায় বসছেন পুতিন

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২২, ২০:০১আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:৩২

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনায় বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তিনি। সেখানে মূলত নিষেধাজ্ঞার প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা হবে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর অভিযোগ করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার একদিনের মাথায় বুধবার এমন অভিযোগ করেছে ক্রেমলিন। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানানোর বিষয়টি মস্কোর পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে গুরুতর সংকটের মুখে রয়েছে রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটির প্রায় পুরো আর্থিক ও করপোরেট ব্যবস্থাকে আক্রান্ত করেছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম