শিশু হাসপাতালে বোমাবর্ষণ যুদ্ধাপরাধ: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ০৮:৩০আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:৩৭

ইউক্রেনের মারিয়োপোল শহরের একটি ম্যাটারনিটি ও শিশু হাসপাতালে রুশ বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘এটা কোন ধরনের রাশিয়ান ফেডারেশন, যারা হাসপাতাল এবং ম্যাটারনিটি হাসপাতাল ভয় পায় আর সেগুলো ধ্বংস করে? ম্যাটারনিটি হাসপাতালের কেউ কি রুশ-ভাষীদের নিপীড়ন করেছে? এটা কী?’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এই সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে। আগ্রাসনকারীরা মারিয়োপোল শহরে যা করছে তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে আজ আমাদের সবাইকে রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ‘ম্যাটারনিটি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ।’

ইউরোপীয় নাগরিকদের উদ্দেশে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা বলতে পারবেন না যে, ইউক্রেনে কী ঘটেছে তা দেখেননি, মারিয়োপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেননি। আপনারা দেখেছেন, আপনারা জানেন।’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে এবং চাপ তৈরি করে মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা ডনেস্ক, লুহানস্ক কিংবা অন্য কোনও শহরে এই একই ধরনের যুদ্ধাপরাধ কোনও দিন করিনি, আর ভবিষ্যতেও করবো না।’

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম