‘কিয়েভের অর্ধেক মানুষ পালিয়ে গেছে’

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ০১:১৭আপডেট : ১১ মার্চ ২০২২, ০১:৫৩

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় ২০ লাখ মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। এ সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেন টেলিভিশনকে ভিটালি ক্লিটসকো বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, কিয়েভের প্রতি দুই জন বাসিন্দার মধ্যে একজন শহর ছেড়েছেন।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দুই সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী। মেয়র ভিতালি ক্লিৎসকোর দাবি, অর্ধেক মানুষ শহর ছাড়লেও কিয়েভ এখন একটি দুর্গে পরিণত হয়েছে। সেখানকার প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেকপয়েন্ট সুরক্ষিত।

রুশ বাহিনী এখনও শহরটির নিয়ন্ত্রণ নিতে না পারলেও তারা কিয়েভের আরও কাছাকাছি পৌঁছে গেছে। একটি মহাসড়কের দখল নিতে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই করছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত যদি রুশ বাহিনী আরও ভেতরে প্রবেশে সমর্থ হয় সেক্ষেত্রে যেন স্পর্শকাতর তথ্য ও সার্ভার বিদেশে পাঠিয়ে দেওয়া যায় তার প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে কিয়েভ।

ইউক্রেনের রাষ্ট্রীয় বিশেষ যোগাযোগ ও তথ্য সুরক্ষা সেবা বিভাগের উপ-প্রধান ভিক্টর ঝোরা জানান, তার দফতর যেকোনও আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সবকিছুই নির্ভর করছে রুশ আগ্রাসনের কারণে সরকারের স্পর্শকাতর নথি কতটা ঝুঁকির মুখে পড়ছে তার ওপর।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম