ইউক্রেনের সঙ্গে শত্রুতার অবসান এবং দেশটির বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। বৃহস্পতিবার ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের আগে এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমারা তাদের নিজেদের ভুলের জন্য রাশিয়াকে দায়ী করার চেষ্টা করছে।
তার দাবি, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো বৈধ নয়। তবে এসব নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উদ্ভূত সংকট সমাধানের অঙ্গীকার করেছেন তিনি।
তিনি বলেন, রাশিয়ার ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে বিশ্বজুড়ে খাদ্যের দাম আরও বাড়বে।









