পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ১৩:৪৫আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪:২২

ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানে জোর চেষ্টা চালিয়েছে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে পুতিনের সঙ্গে পশ্চিমা নেতাদের কয়েক দফা আলোচনা হলেও যুদ্ধ বন্ধে এখনও সমাধানে পৌঁছানো যায়নি। তবে সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সাক্ষাৎকারে এমন কথা জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান ইগোর জোভোকভা।

তবে জোভোকভা আরও বলেন, ওই আলোচনার সময় রাশিয়ার অবস্থান নিয়ে কোনও ধরনের আপস করা হবে না।

এদিকে বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়া শহরে রুশ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে বড় কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও দুই দেশের প্রতিনিধিদের শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে ইউক্রেন প্রত্যাশিত ফলাফল আশা করেনি বলে মন্তব্য করেন উপ-প্রধান জোভোকভা।

তিনি আরও বলেন, এটা খুবই ভালো যে তারা আলোচনায় বসেছেন। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার শুধু একজনের (পুতিন) সিদ্ধান্ত অনুযায়ীই হয়।

জোভোকভা বলেন, কূটনৈতিক সমাধানে প্রেসিডেন্ট জেলেনস্কি সবসময় প্রস্তুত আছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট অথবা তার কোনও সহযোগীর কাছ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলে এলেও ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা। বেসামরিক স্থাপনায় হামলায় প্রাণহানি ঘটছে।

সূত্র: সিএনএন

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান