কিয়েভে নতুন করে হামলার প্রস্তুতি রাশিয়ার: যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ১৪:৫৩আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪:৫৬

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাজধানী কিয়েভে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। শুক্রবার মন্ত্রণালয় জানায়, কিয়েভের দিকে অগ্রসর হতে রুশ বাহিনীর অগ্রগতি লক্ষ্য করা গেছে। সামনে শহরটিতে নতুন করে হামলার প্রস্তুতি নিতে যাচ্ছে মস্কো। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গোয়েন্দা সূত্রের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, আগের অভিযানের পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে রাশিয়া। তবে লজিস্টিক্যালগত সমস্যা অভিযানকে বাধাগ্রস্ত করেছে। সেইসঙ্গে ইউক্রেনীয়দের কঠোর প্রতিরোধ।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, নতুন করে আক্রমণের পরিকল্পনা অনুযায়ী রাশিয়া তার বাহিনীকে পুনরায় মোতায়েন এবং পুনরুজ্জীবিত করছে। সম্ভবত কিয়েভকে কেন্দ্র করেই এই কর্মযজ্ঞ হতে পারে।

এদিকে, ম্যাক্সার টেকনোলজিস নামের একটি বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজারি সংস্থা রুশ বাহিনীর ৬৪ কিলোমিটার দীর্ঘ বহরটি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবারের প্রকাশিত নতুন ছবিতে দেখা গেছে, কিয়েভের উত্তর-পশ্চিমের দিকে সামরিক বহরটি ব্যাপকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েছে, ফলে পুনরায় একত্রিত করা হচ্ছে।

ম্যাক্সারের নতুন ছবিতে আরও দেখা গেছে, রাশিয়ার বিশাল সামরিক বহরের কিছু ইউক্রেনের লুবায়ানাকার বনের দিকে পুনরায় স্থাপনা করা হয়েছে।

সম্প্রতি বহরটি নিয়ে পশ্চিমাদেশগুলো জানায়, জ্বালানি সংকট, সেনাদের খাবার সমস্যাসহ লজিস্টিক্যালসহ নানা সমস্যায় ধীরগতি হয়ে গেছে।

সূত্র: সিএনএন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম