বাইডেন-জেলেনস্কির ৪৯ মিনিট ফোনালাপ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২২, ০৮:৫২আপডেট : ১২ মার্চ ২০২২, ০৯:০৭

ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার দুই নেতার মধ্যে ৪৯ মিনিট ফোনালাপ হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে বাইডেন জেলেনস্কির মধ্যে ফোনালাপের সময়সীমা ছিল ৩০ থেকে ৪০ মিনিট। এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়ে আলোচনা হয়।

ফোনালাপের পর জেলেনস্কি টুইটে জানান, ইউক্রেন যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতি সম্পর্ক বাইডেনকে জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অপরাধ সম্পর্কেও অবগত করা হয়েছে। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করে জেলেনস্কিকে সহায়তা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণের তাদের দেশ রক্ষার সাহসিকতার লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি।চলমান যুদ্ধে ইউক্রেনকে ইতোমধ্যে অস্ত্রসহ অনেক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামনে আরও পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র: সিএনএন, ডেইলি নিউজ

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম