নিজেদের ১৩শ’ সেনা নিহতের স্বীকারোক্তি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২২, ২১:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯:২৫

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ১৭ দিনে প্রায় ১৩শ’ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শনিবার (১৩ মার্চ) কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পশ্চিমা সূত্রগুলোর ধারণা, একই সময়ে রাশিয়ারও প্রায় ৬ হাজার সেনাসদস্য নিহত হয়েছে।

বিবিসি-র খবরে অবশ্য বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের নিহত সেনাসদস্যদের যে সংখ্যা উল্লেখ করেছেন সেটি তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ নামের ওই কর্মকর্তা ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কমান্ডার। ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। রাশিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত এই পর্যায়ের অন্তত তিন জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

/এমপি/ইউএস/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের