একদিনেই আত্মসমর্পণ করেছে অর্ধসহস্রাধিক রুশ সেনা: দাবি জেলেনস্কির

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২২, ২২:১৬আপডেট : ১২ মার্চ ২০২২, ২২:১৬

ইউক্রেনে শুক্রবার একদিনেই অর্ধসহস্রাধিক রুশ সেনা আত্মসমর্পণ করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জেলেনস্কির এ দাবি অবশ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

এদিনের সংবাদ সম্মেলনে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ১৭ দিনে প্রায় ১৩শ’ ইউক্রেনীয় সেনা নিহতের কথাও জানান জেলেনস্কি।

তিনি বলেন, মানুষের ‘মাথা ও মন দখল করা সম্ভব নয়’ এবং শহরগুলোতে রুশ দখলদারিত্ব হবে শুধু সাময়িক, চিরদিনের জন্য নয়। এ ব্যাপারে তার আত্মবিশ্বাস রয়েছে।

এদিকে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তিনি বলেন, আমি চাই এই বার্তা শুধু কিয়েভ নয়, সারা বিশ্বের কাছে যেন পৌঁছায়।

দেশটির একজন এমপি ইনা সভসুন বলেছেন, ইউক্রেনে এখন কোনও নিরাপদ শহর নেই। বিবিসি’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা অবশ্যই আমাদের শিশুদের জীবন নিয়ে আতঙ্কিত। কিন্তু আমাদের করার তেমন কিছু নেই। আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা তাদেরকে দখলও করতে দিতে পারি না। লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের তেমন কিছু করার নেই, তা যতই আতঙ্কের হোক না কেন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী