ইউক্রেনের ঘাঁটিতে রুশ বিমান হামলায় নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৫:৪৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:৫২

লভিভের কাছে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার রকেট হামলায় এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মীরা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিহতের এ সংখ্যা জানিয়েছেন।

এর আগে রবিবার ভোরে এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫৭ জন আহতের কথা জানান লভিভ অঞ্চলের গভর্নর মাকসিম কোজিটস্কি। পরে ঘটনাস্থল এলাকা থেকে দ্য গার্ডিয়ানের লুক হার্ডিং জানান, ইতোমধ্যেই নিহতের সংখ্যা আরও বেড়েছে।

স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৪৫ মিনিটে পোলিশ সীমান্ত সংলগ্ন ইউক্রেনের ওই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

২৭ বছরের জরুরি বিভাগের কর্মী স্টেপান চুমা দ্য গার্ডিয়ানকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্সকে ঘাঁটির দিক থেকে গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে লভিভ শহরের আঞ্চলিক সামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আটটি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।’

একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তারা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের