ইউক্রেনের ৩,৬৮৭ সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৭:১০আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭:১০

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির তিন হাজার ৬৮৭টি সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এমন দাবি করেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইগর কোনাশেনকভের দাবি, চলমান অভিযানে ইউক্রেনের মোট তিন হাজার ৬৮৭টি সামরিক অবকাঠামো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

তার দাবি, ইউক্রেনের ৯৯টি বিমান, ১২৮টি ড্রোন, এক হাজার ১৯৪টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যান, ১২১টি মাল্টিপল রকেট লঞ্চার, ৪৪৩টি ফিল্ড আর্টিলারি পিস ও মর্টার এবং ৯৯১টি বিশেষ সামরিক যান ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ান সেনারা ইউক্রেনীয় শহরগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে না। তারা বরং দেশটির সামরিক অবকাঠামোকে অকার্যকর দিতে চায়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম