ইউক্রেনের ঘাঁটিতে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৯:৪৮আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯:৫৩

পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে রাশিয়ার রকেট হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। লভিভের গভর্নর মাকসিম কোজিটস্কি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এর আগে রবিবার ভোরের এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫৭ জন আহতের কথা জানিয়েছিলেন কোজিটস্কি। পরে ঘটনাস্থল এলাকা থেকে দ্য গার্ডিয়ানের লুক হার্ডিং জানান, ইতোমধ্যেই নিহতের সংখ্যা আরও বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তারও কিছু সময় পর লভিভের গভর্নর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৩৪ জন।

স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৪৫ মিনিটে পোলিশ সীমান্ত সংলগ্ন ইউক্রেনের ওই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।  একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্সকে ঘাঁটির দিক থেকে গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম