ইউক্রেনে অন্তত ১৮০ ভাড়াটে সেনা হত্যার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২২, ০৪:৪৬আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৮:২১

ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বিদেশি ভাড়াটে সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইয়াভোরিভ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ইউক্রেনের অন্তত ১৮০ জন ভাড়াটে বিদেশি সেনা নিহত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংসের দাবি করেছে মস্কো। তবে স্থানীয় কর্মকর্তাদের দাবি রবিবারের এই হামলায় ৩৫ জন নিহত এবং আরও ১৩৪ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক ব্রিফিংয়ে বলেন, ইউক্রেনীয় বাহিনীতে যোগ দেওয়া বিদেশি সেনাদের ওপর হামলা অব্যাহত রাখবে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনীয় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল পরিমাণ ধ্বংস হয়েছে। মস্কোর দাবি, বিদেশিদের সরবরাহ করা এসব অস্ত্র ওই ঘাঁটিতে মজুত রাখা হয়।

পোল্যান্ড সীমান্তে হামলার পর নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাজ্য বলেছে, এই ঘটনা সংঘাত উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেছেন, ন্যাটো সীমান্তে যেকোনও আঘাতের পাল্টা জবাব দেবে পশ্চিমা সামরিক জোট।

৩৬০ বর্গকিলোমিটারের ইয়াভোরিভ কেন্দ্রটি ইউক্রেনের অন্যতম বড়, এবং দেশটির পশ্চিমাংশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এতোদিন পর্যন্ত সংঘাতের বাইরেই ছিল কেন্দ্রটি।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক