পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে রুশ হামলাকে ‘কালো দিন’ অ্যাখায়িত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার রাতে তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ইয়াভোরিভ শহরের সামিরক ঘাঁটিতে ৩০টির মতো রকেট আঘাত হেনেছে। এতে ৩৫ জন প্রাণ হারিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ঘাঁটির বিপদ সম্পর্কে পশ্চিমাদের আগেই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন। একইদিন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন গঠনে আবারও তাগিদ দেন জেলেনস্কি। ইউক্রেনকে রক্ষা না করলে পশ্চিমা দেশগুলোও আক্রান্ত হওয়ার সতর্ক করেন তিনি।
পোলিশ সীমান্তবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলায় নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টুইটারে বলেন, ‘ইয়াভোরিভে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কেন্দ্রে রাশিয়া ফেডারেশনের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর প্রতিবাদ জানাচ্ছি। তাদেরকে এমন বর্বরতা বন্ধ করতে হবে’। যুক্তরাষ্ট্রই নয়, পশ্চিমা অনেক দেশের নেতারা রুশ বাহিনীর হামলার সমালোচনা করেছেন।
সূত্র: আল জাজিরা।








