শান্তি আলোচনা এখন আরও বাস্তবসম্মত: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২২, ১৩:০৪আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩:০৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এখন অনেক বেশি বাস্তবসম্মত জায়গায় এসেছে। তবে আলোচনা সফল হতে আরও কিছুটা সময় লাগবে। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে জয় পেতে গেলে ইউক্রেনের সব নাগরিককে কাজ করতে হবে। যে আলোচনাকারী দল রাশিয়ার সঙ্গে এখন কথা বলছেন, তাদেরও কাজ করে যেতে হবে।’

এই আলোচনা বুধবারও চলবে বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। তবে এটিকে এখন অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে করার বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি তিনি।

রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে, তারা ন্যাটোতে যোগ দেবে না। এছাড়া দেশটিকে ডোনেস্ক, লুহানস্ক ও ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছেন, তিনি আর ন্যাটোতে যোগ দিতে ইচ্ছুক নন।

ইউক্রেনের তরফে রাশিয়ার সঙ্গে আলোচনাকারী পডোলিয়াক জানিয়েছেন, ‘আলোচনার ক্ষেত্রে কিছু মৌলিক বিরোধ আছে। তবে সমঝোতার জন্যও জায়গা রয়েছে।’

এদিকে জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসেও ভিডিও-ভাষণ দেবেন।  এ নিয়ে এক মাসের মধ্যে মার্কিন কংগ্রেসে এটা হবে তার দ্বিতীয় ভাষণ। সেখানে জেলেনস্কি কী বলেন, তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

জেলেনস্কির ভাষণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।

এদিকে মার্কিন সিনেট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করেছে। বলা হয়েছে, পুতিন যে ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টের তদন্ত করা উচিত। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের